পূর্বাশার আলোর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র জহুর

চট্টগ্রাম প্রতিনিধিঃ

অসহায় মহিলাকে ঘর উপহার দিয়ে পূর্বাশার আলো মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

সামাজিক সংগঠন পূর্বাশার আলো’র ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মহিলাকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।

 

শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার আতর আলী বাড়ির আনোয়ারা খাতুনকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর উপহার দেওয়া হয়।

 

আনোয়ারা খাতুনের স্বপ্ননিবাস এর শুভ উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর।

 

বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সাদেক, সাধারন সম্পাদক শাহ আলম সিকদার, ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক, মঈন উদ্দিন বাদল, মুহাম্মদ সেলিম, এস,এম কাজেম, সাহেদুল আলম,

 

 

এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আকতার হোসেন, মোঃ আলমগীর, মোঃ আলম, সাজ্জাদ হোসেন, আবু জোবায়ের রিয়াজ, সোহেল রানা, এমরান হোসেন পরান, সাকিব আল হাসান, মহিন উদ্দিন, উজ্জল চৌধুরী,

এস,এম নাঈম উদ্দিন, এডভেকোট সাজ্জাদ হোসেন, সোহেল রানা, আরিফুল ইসলাম, তাজুল ইসলাম মানিক, সৈয়দ আরমান, মোঃ রাকিব আবুল হাশেম, আবদুল আজিজ, কায়সার, প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে পৌরমেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর বলেন, মানুষ মানুষের জন্য, মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

পূর্বাশার আলোর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শাখা একজন অসহায় মহিলাকে ঘর উপহার দিয়ে পূর্বাশার আলো মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

শেষে ফিতা কেটে উদ্বোধনের পর দোয়া মোনাজাত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়