অবশেষে ক্ষমতাশালী সার্ভেয়ারকে জামালপুর থেকে টাঙ্গাইলে জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী 

রাসেল রানা,জামালপুরঃ

 

সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া সার্ভেয়ার মোঃ রুহুল আমিনকে জামালপুর থেকে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী ।

 

অবশেষে সেই আলোচিত ক্ষমতাশালী সার্ভেয়ার জামালপুর থেকে টাঙ্গাইলের জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী করা হয়েছে।

 

দুর্নীতিবাজ সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর থেকে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী হওয়া সার্ভেয়ার এতই ক্ষমতাশালী ছিলেন যে , জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সসস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন মহোদয়ের জোর সুপারিশ করা ফাইলও এতদিন চাপা দিয়ে রাখতে সক্ষম হয়ছিল ।

 

জামালপুর জেলার সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ময়মনসিংহ বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দেওয়া, সেই সার্ভেয়ার মোঃ রুহুল আমিন কে টাঙ্গাইল জোনাল সেটেলমেন্ট অফিসে বদলী করা হয়েছে । সার্ভেয়ার মোঃ রুহুল আমিন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় পোস্টিং কিন্তু শ্রীবরদী উপজেলায় কাজ না করে দীর্ঘদিন ডেপুটেশনে কর্মরত ছিলেন জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে । সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন তথ্য অনুসন্ধান করাতে উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিন সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা করেন ।

 

ফলে সাংবাদিক মোঃ মোশারফ হোসেন সরকার বিভিন্ন তথ্য প্রমাণ সহ ভুমি রেকড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক, দুদক , জেলা প্রশাসক জামালপুর সহ , বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্ধতর্ন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন । উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিনের মৌখিক নির্দেশে জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসে বিশেষ টেবিল নিয়ন্ত্রণ হতো এমন অনেক অভিযোগ আছে । শুধু তাই নয় উক্ত সার্ভেয়ার মোঃ রুহুল আমিন জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজের উত্তর- পূর্ব পাশে ( আজম চত্বরের দক্ষিণ পাশে ) জমি কিনে মার্কেট করেছেন । অথচ ইনকাম টেক্স বা তার অফিসিয়াল ফাইনালে জমি কিনে মার্কেট করার কথাটি উল্লেখ করে নাই । তার নামে বেনামে সকল সম্পত্তির তদন্ত করলে সকল কিছু বের হয়ে আসবে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়