মানিকছড়িতে পাহাড় মাটি কাটায় বাঁধা দেয়ায় ইউপি সদস্য ও স্কুল পড়–য়া ছাত্রকে পিটিয়ে আহত 

মানিকছড়িতে পাহাড় মাটি কাটায় বাঁধা দেয়ায় ইউপি সদস্য ও স্কুল পড়–য়া ছাত্রকে পিটিয়ে আহত

মানিকছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়িতে বাটনাতলী ইউনিয়নে পাহাড় কাটায় বাঁধা দেয়ায় এক ইউপি সংরক্ষিত মহিলা সদস্য পারভীন আক্তার ও তাঁর স্কুল পড়ুয়া সন্তান (এসএসসি পরীক্ষার্থী) মো. ফখরুদ্দিন(১৭) কে মাটি খেঁকো মো. শরীফুল ইসলাম ওরফে রশিদ পিটিয়ে আহত করেছে। বর্তমানে মা ও ছেলে দুজনেই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্স চিকিৎসাধীন রয়েছে।

আহত ইউপি সদস্য পারভীন আক্তার উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদের ১,২,৩ ওয়ার্ড সদস্য। স্বামী পরিত্যক্তা ও অসহায় এই ইউপি সদস্যের দূর্বিসহ ও অমানবিক জীবন-যাপনের করুণ পরিনতি দেখে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সম্প্রতি ইউপি মহিলা সদস্যকে একটি ঘর উপহার দেন।

বুধবার রাতে ইউপি সদস্যের টিলার মাটি কেটে নিতে আসেন মাটি খেঁকো মো. শরিফুল ইসলাম ও মো. শরীফুল ইসলাম ওরফে রশিদ। এতে ইউপি সদস্য পারভীন আক্তার ও তাঁর স্কুল পড়ুয়া (এসএসসি পরীক্ষার্থী) মো. ফখরুদ্দিন(১৭) বাঁধা দিতে গেলে মা ও সন্তানকে আহত করা হয়।

আহতের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে মাটি খেঁকোরা পালিয়ে যায়। পরে স্থানীয় রাত ১০ টা নাগাদ আহত ইউপি সদস্য পারভীন আক্তার ও পুত্র মো. ফখরুদ্দীনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপেক্স ভর্তি করানো হয়। চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, আহত কিশোর মাথায় এবং ইউপি সদস্যের পাঁজর, বামহাতে মারাত্মক জখম হয়েছে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. আনচারুল করিম, এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়