
মোঃ রনি টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। গতকাল (৩১ অক্টোবর২৩)ইং সকালে ধনবাড়ীর ধোপাখালীর সমতকুড় হাজী আব্দুল খালেক সুফিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ দিবসের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দিবসটির উদ্বোধন করেন ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও উপলো নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবউন্নাহার, উপজেলা প্রাথমিক মিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এসএমএ ফারুক ইমাম, প্রেসক্লাব সভাপতি স.ম জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাহমুদা আক্তার মিলি, রাজিয়া সুলতানা, শামছুজ্জামান ও শিক্ষার্থী-অভিভাবকসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিদ্যালয়ের আঙ্গিনা ও শ্রেণীক্ষক পরিদর্শন করেন। পরে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত









