
জিয়াবুল হক, সাতকানিয়া চট্টগ্রাম:
সাতকানিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ই নভেম্বর ২৩ইং( বুধবার) দুপুর ১২ টায় সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বিশ্বাসের সভাপতিত্বে সাতকানিয়া উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব,সালাউদ্দিন হাসান চৌধুরী, পৌর মেয়র মোঃ জুবায়ের, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিন আরাফাত, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা বেগম, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাতকানিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ সেলিম,
বাজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, কেওচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী, এওচিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু ছালেহ,সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন,ছদহা ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী সহ ব্যবসায়ী, সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ, স্বোচ্ছাসেবকলীগ,ছাএলীগের নেতৃবৃন্দ।









