সাব্বির মির্জা, তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
জনগণের জানমাল রক্ষায় বিএনপি-জামাতের রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, শান্তি সমাবেশ।
বুধবার (১ নভেম্বর ) সকালে (রায়গঞ্জ তাড়াশ সলঙ্গা) বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে সিরাজগঞ্জ -৩ আসনের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে মিছিল, সমাবেশ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী মো নজরুল হাসান মানিক (অব:)।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ধরনের নাশকতামূলক অপতৎপরতা প্রতিহত করতে এবং জনগণের জানমাল রক্ষায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে মাঠে আছি। সিরাজগঞ্জ -৩ আসনের বিভিন্ন এলাকায় আমরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছি। আর সতর্ক আছি। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য করলে দাতভাঙা জবাব দেওয়া হবে।
এ সময় নেতারা জানান, জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে তারা মাঠে আছেন। সতর্ক পাহারারা পাশাপাশি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।
সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হরতাল-অবরোধ, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সয়ম আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর শাখাসমূহকে ব্যাপকভাবে এই কর্মসূচি পালনের জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।