অক্সিজেন-হাটহাজারী সড়কে বাসে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি :

 

চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়কের টেনারি বটতলা এলাকায় গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

 

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান জানান, রাতে খবর পেয়ে বায়েজিদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করছি- আগুনে ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান পূর্বকোণকে বলেন, রাস্তার পাশে পার্কিং করা চট্টমেট্রো-জ-১১-০৫৩৭ নম্বরের একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে। এতে কারো প্রাণহানি হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়