ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ঝটিকা মিছিল। আটক ১৭

মো খোকন মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে প্রথম দিনে ঝটিকা মিছিল বের করেছে সমর্থকরা। পুলিশ দেখার মাত্রই কিছু দুর গিয়ে শেষ করে দেয়।

 

মঙ্গলবার (৩১ অক্টোবর)  দুপুর আড়াই টায় শহরের পাওয়ার হাউজ রোডে বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। পুলিশ ১৭ জন নেতাকর্মী আটক করেছে।

 

ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশে  সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জাহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এ.বি.এম মোমিনুল হক, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমূখ।

 

এ সময় ঝটিকা মিছিলে ঢাকা মহাসমাবেশে পুলিশের হামলা ও গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানিয়ে স্লোগান দেন।

 

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ডাকা অবরোধের কোনো প্রভাব পড়েনি। দূর পাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেলপথ ও নৌ-পথে যান চলাচল ছিল স্বাভাবিক। জেলার সড়কগুলোতে অভ্যন্তরীণ বাসসহ ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল করছে। সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ বদ্ধপরিকর। অবরোধকে সামনে রেখে যে কোনো প্রকার নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে যৌথ বাহিনী টহল দিচ্ছে। এই যৌথ বাহিনীতে বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

 

অপরদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হুসাইন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন নেতৃত্বে  নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে বারবার। যাতে বিএনপি জামাতে অবরোধ কার্যক্রম না চালাতে পারে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু নেতৃত্বে   বঙ্গবন্ধু স্কয়ার অবস্থান করছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়