
সাতকানিয়া প্রতিনিধি ;
জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন ১০নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. খাদিজা আকতার শিউলি(২৮), পিতা-মৃত মফিজ চৌধুরী, মাতা-মৃত রেনু বেগম ,স্থায়ী: গ্রাম-কাচিয়া, পাটোয়ারী বাড়ী, ০১নং ওয়ার্ড, থানা- বোরহানউদ্দিন, জেলা -ভোলা, বাংলাদেশ এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২৯ অক্টোবর, ২০২৩, ০৩.২০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং- ৩৬, তারিখ- ২৯/১০/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।









