মানিকগঞ্জের হরিরামপুরে অটোরিকশায় দুর্বৃত্তের আগুন

মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরের আঞ্চলিক সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

 

রোববার (২৯ অক্টোবর) বেল সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর আঞ্চলিক সড়কের বাঠইমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য এ তথ্য নিশ্চিত করেছেন।

 

ওসি বলেন, মানিকগঞ্জ-ঝিটকা-হরিরামপুর আঞ্চলিক সড়কের বাঠইমুড়ি এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশায় আগুন দিয়ে পালিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে হরিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

 

অটোচালক উজ্জ্বল বলেন, আমি মানিকগঞ্জ থেকে হরিরামপুরের ঝিটকা যাচ্ছিলাম। পথে পাঁচ-ছয়জন লোক অটো থামাতে বলে। এ সময় আমি অটো থামাই। তারা সঙ্গে সঙ্গে পেট্রল বের করে আমার দিকে ছুড়ে মারে। আমি দৌড় দিই। পরে দৌড়ে ব্রিজের দিকে যাই। এসে দেখি ওরা অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। কাউকে চিনিনি।

 

এ ঘটনার খবর পেয়ে মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহমুদ, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান, এসিল্যান্ড তাপসী রাবেয়া, ওসি সুমন কুমার আদিত্য, নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু ঘটনাস্থল পরিদর্শন করেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়