বাড়ির আঙিনায় শাক-সবজির আবাদ করার তাগিদ দিলেন ইউএনও ডেজী চক্রবর্তী

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :

বাড়ির আঙ্গিনা ও আশপাশের পতিত জমিতে সবজি উৎপাদনে উৎসাহিত করতে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।

 

শনিবার (২৮ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ফটকে কৃষকদের হাতে এইসব বীজ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে মাটিরাঙ্গা উপজেলা কৃষি বিভাগ এ সবজি বীজ বিতরণ করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী কৃষকদের পতিত জমিসহ প্রতিটি বাড়ির আঙিনায় যেন শাক-সবজির আবাদ করা হয়, সে তাগিদ দেন। নিজে সরকারি বাসভবনের সামনে বিভিন্ন শাক-সবজির আবাদ করার কথা জানিয়ে তিনি বলেন, বাড়ির আঙিনায় শাক সবজির চাষ করে আমরা নিজেরাই নিজেদের শাক-সবজির চাহিদা পুরন করতে পারবো।

এসময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, উপসহকারী কৃষি অফিসার নুর মোহাম্মদ, মো. আমির হোসেন ও রূপনা দে প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচির আওতায় মাটিরাঙ্গার ৫০০ কৃষকের মধ্যে ৮ জাতের শাক ও সবজির বীজ বিতরণ করা হয়। এগুলোর মধ্যে রয়েছে- লাউ, বেগুন, মুলা, দেশী সীমা, বরবটি, পালং শাক, কলমীশাক শাক, গীমা কলমি শাকের বীজ।

 

পরে মাটিরাঙ্গার ওয়াছু ও আদর্শগ্রাম আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়