
মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন- সিংগাইর উপজেলার পৌর এলাকার বিনোদপুর মহল্লার মোঃ শাহজাহান মিয়া পুত্র মোঃ লিটন মিয়া (৪১) ও ঘোনাপাড়া মহল্লার মোঃ আব্দুর রবের পুত্র মোঃ রবিন (২৭)।
পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৩ অক্টোবর) রাত ৮ টার দিকে হেমায়েতপুর- সিংগাইর- মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর পৌর এলাকার বকচর ঋষিপাড়া মহল্লায় সুমন মনিদাস এর চায়ের দোকানের সামনে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে ৭০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করে। উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য আনুমানিক ৭ লাখ টাকা।
তিনি আরও জানান, আসামী মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় সিংগাইর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।









