
শেখ রাসেল দিবস উপলক্ষে কুতুবদিয়ার চিত্রশিল্পী আরিফের হাতে আকা গাছের পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা, এবং প্রধানমন্ত্রী পুত্র জয়,কন্যা পুতুল, ও ববির চিত্র ছবি তুলে দিতে চান প্রধানমন্ত্রীর হাতে।
আমরা অনেক সময় দেখেছি শিল্পী তার নিজের মাধুরী মিশিয়ে রং ও তুলির মাধ্যমে বিভিন্ন ছবি ও চিত্র আঁকে। আরিফের এই ব্যাতিক্রম শিল্পকর্ম গাছের পাতা দিয়ে কৌশল ইচ্ছা চেষ্টায় যে মুহুর্ত বা ব্যাক্তি নিয়ে ছবি আকে,ছবির মাধ্যমে সে মুহুর্ত গুলি সুন্দর ভাবে তুলে আনতে পারে।
চিত্র শিল্পী মোহাম্মদ আরিফ,কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ইউনিয়নের রোমাই পাড়ার গ্রামের। তিনি বর্তমানে ঢাকা আর্ট কলেজে অধ্যনয়নরত। ২০২১ সালে আন্তর্জাতিক আর্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে সেরা চিত্রশিল্পীর পুরষ্কার প্রাপ্ত হন। চিত্র প্রদর্শন হয় এটিএন বাংলা টিভি ও বিজয় টিভিতে। তার সবচেয়ে জনপ্রিয় শিল্পকর্ম হলো গাছের পাতা দিয়ে ছবি আঁকা। কাঁচা পাতা, ঝড়া পাতা দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করে প্রতি নিয়ত চমক দিয়ে যাচ্ছেন যা প্রসংশার দাবিদার বটে।বর্তমানে তিনি শিশুদের মেধা বিকাশের জন্য কুতুবদিয়া চারুকলা একাডেমি নামে একটি আর্ট স্কুল করেছেন । উক্ত প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি চিত্র ছবি আঁকাআঁকির পাশাপাশি কবিতা, ছোট গল্প লেখালিখি ও করেন, তার বেশ কয়েকটি কবিতা দৈনিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয় এবং ঢাকা নব সাহিত্য প্রকাশ কতৃক আয়োজিত উদীয়মান কবি ‘লেখা আহ্বান’ প্রতিযোগিতায় ২৪০ জনের লেখকের লিখা নিবার্চিত করেন কতৃপক্ষ এতে তার কবিতা স্থান পাই। ১৩৬ নাম্বারে কবিতার নাম (বিজয়ী) ২০২৩ অমর একুশে বইমেলা উদীয়মান কবি বইটি প্রকাশিক হয়।
চিত্র শিল্পী আরিফের হাতে গাছের পাতায় আকাঁ ছবি গুলি নিজ হাতে প্রধানমন্ত্রীকে তুলে দেওয়ার ইচ্ছা পুরণের দাবী কুতুবদিয়ার শিক্ষা ও সুশীল সমাজের।









