back to top

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরের পরিস্থিতি তুলে ধরে রিজভীর চিঠি

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বন্দীদের বিভিন্ন দুর্ভোগের চিত্র তুলে ধরে একটি চিঠি দিয়েছেন ছাত্রলীগ নেতা রিয়াজুল হাসান রিজভী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লেখা চিঠিতে তিনি কারাগারের ভেতরের পরিস্থিতি, নিজের অভিজ্ঞতা ও নানা বিষয় তুলে ধরেন।

চিঠির শুরুতে রিয়াজুল হাসান রিজভী নিজেকে ছাত্রলীগের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে জানান, প্রায় তিন মাস ধরে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। দীর্ঘদিন কারাগারে থাকায় দলীয় কোনো কর্মসূচিতে অংশ নিতে না পারায় ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে ক্ষমা চান তিনি।

কারাগারের পরিস্থিতি তুলে ধরে রিজভী লেখেন, পত্রিকার মাধ্যমে তিনি নিয়মিত দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কারাগারে নিয়মিত গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কথাও উল্লেখ করেন তিনি।

গ্যাস সংকটের কারণে প্রায় ৭ হাজার বন্দীর খাবার লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে অনেক সময় দুপুরের খাবার বিকেলে খেতে হচ্ছে বলেও জানান তিনি।

এ ছাড়া কারাগারে থাকা বন্দীদের বড় একটি অংশ রাজনৈতিক মামলায় আটক রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করেন রিজভী।

তার ভাষ্য অনুযায়ী, অনেকেই এসব মামলা থেকে জামিনে মুক্ত হওয়ার পর কারাগারের গেট থেকে নতুন মামলায় গ্রেপ্তার হয়ে আবারও কারাগারে ফিরে আসছেন।

চিঠির শেষাংশে দেশবাসীর প্রতি দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান রিজভী। পাশাপাশি অন্যায়, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।

চিঠির শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান উল্লেখ করেন।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

স্বর্ণের দামে নতুন রেকর্ডের পথে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন মূল্য নির্ধারণ...

মসজিদে হারাম ও নববিতে নিষিদ্ধ ৬ সামগ্রী

পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে প্রবেশের...

বিদেশ সফরে শেষে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরেন পুতিন!

বিদেশ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিয়ে নেওয়া...

ফের শুরু একাদশে ভর্তির আবেদন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে...

জামায়াতের কারণেই ‘আওয়ামী লীগ’ মিছিলের সাহস পাচ্ছে

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার...

সর্বশেষ