back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের পক্ষে লড়াইয়ে এবার ব্রিটিশ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬ ১:০০ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।

রোববার বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, তার সঙ্গে কাজ করার জন্যই বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন গ্রায়েম এল. হল।

সালমান এফ রহমানের মামলায় চলতি বছরের ১২ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ।

অভিযোগে বলা হয়েছে, আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে রাজধানীর মিরপুর-১, ২, ১০ ও ১৩ নম্বর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় বহু ছাত্র-জনতা নিহত হন। এসব নির্যাতন বন্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপ হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ মামলায় সালমান এফ রহমানের পক্ষে বর্তমানে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী লড়ছেন। তার সঙ্গে কাজ করতে ব্রিটিশ চেম্বারের আইনজীবী গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেছেন। গত ২৪ আগস্ট আবেদনটি গ্রহণ করে বার কাউন্সিল।

তবে বিদেশি এই আইনজীবীকে বাংলাদেশে মামলাটিতে আইনগতভাবে লড়ার অনুমতি দেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। বার কাউন্সিলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ